টানা বৃষ্টিতে বরিশালে বিপর্যস্ত জনজীবন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

টানা বৃষ্টিতে বরিশালে বিপর্যস্ত জনজীবন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের সাধারণ মানুষের জনজীবন।বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বরিশাল আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এরপরও একটানা মুসলধারায় বৃষ্টি হওয়ায় এর পরিমাণ আরও বাড়ছে।এদিকে, বৈরী আবহওয়ার জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।অপরদিকে,একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা বেশি দুর্ভোগে পড়েছেন।

Top