কড়ইবাড়িয়ার উপ-নির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জাল ভোট দিতে এসে আটক ৪ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

কড়ইবাড়িয়ার উপ-নির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জাল ভোট দিতে এসে আটক ৪


মোঃ রফিকুল, তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট থাকায় একজন ইউপি সদস্য ও একটি বাড়ি একটি খামারে একজন কর্মকর্তা এবং জাল ভোট দিতে আসা দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন কড়ইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দিন, একটি বাড়ি একটি খামারে কর্মকর্তা হাবিবুর রহমান, জাকির হোসেন ও তানজিলা। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম জানান, ঐ চার ব্যক্তির দুইজন পরিচয় গোপন করে পোলিং এজেন্ট হয়েছেন এবং অপর দুইব্যক্তি এই কেন্দ্রের ভোটার নন। এরপরেও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

এজন্য তাদের আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।তিনি জানান,ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Top