এমপি রিমনের সাথে বেতাগী প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

এমপি রিমনের সাথে বেতাগী প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময়


এইচ এম. সজল মাহামুদ,বেতাগী (বরগুনা):বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন বেতাগী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাথে গতকাল (১৯-১০-২০২০ইং) রোজঃ সোমবার সকাল ১১ টার সময় স্থানীয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এমপি রিমন মতবিনিময় করেন।এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক মো. হাদিছুর রহমান পান্না, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী ও মো: মহসীন খান, সদস্য আব্দুস সালাম সিদ্দিকী, মো. আবুল বাসার খান, আব্দুর রহিম সিকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।

এ সভায় বক্তব্যের মাঝে এমপি শওকত হাসানুর রহমান রিমন নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “পত্রিকার কার্ড” থাকলেই তাকে প্রেসক্লাবের সদস্য করা উচিত নয়। সাংবাদিকের আচার-আচরণ ও ন্যায়-নীতি দেখে সদ্যপদ দেওয়া হলে প্রেসক্লাবের ভাবমূর্তি উজ্জল হবে। এই কমিটি আগামীতে একটি আদর্শিক কমিটি উপহার দিবে এবং প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সচেষ্ট থাকবে বলে আহবান জানান।

Top