আগৈলঝাড়ায় ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আগৈলঝাড়ায় ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তিতুমীর কলেজের ছাত্র সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে সাজ্জাদ গাজীর সঙ্গে গত ৬ মাস আগে মোবাইলে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কারণে সাজ্জাদ ওই কলেজছাত্রীর বাসায় আসা-যাওয়া শুরু করে এবং ওই কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।সর্বশেষ সোমবার সন্ধ্যায় সাজ্জাদ গাজী বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর মা তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার দিলে এলাকাবাসী এসে সাজ্জাদকে হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, কলেজছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ সোমবার রাতে মামলা দায়েরে করেন। পরে ওই মামলায় সাজ্জাদকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Top