সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায়ও পরেছে করোনা মহামারির প্রভাব - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায়ও পরেছে করোনা মহামারির প্রভাব


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায়ও পরেছে করোনা মহামারির প্রভাব। আর সেই কারণে সনাতন ধর্মাবলম্বী অস্বচ্ছল পরিবারগুলোকে সহায়তা করার উদ্যোগ নিয়েছে ‘বরিশালের পূজো’নামে একটি ফেসবুক গ্রুপ।রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরের জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৬০ অসচ্ছল পরিবারের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ করা হয়।গ্রুপ লিডার কমল ঘোষ জানান, করোনা মহামারির কারণে যাদের দুর্গাপূজা পালনে সমস্যায় পরতে হবে এমন ৬০ পরিবারকে আমাদের গ্রুপের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং মিষ্টি দেওয়া হয়েছে।

এছাড়া দু’দিন ব্যাপি কর্মসূচীতে সোমবার(১৯ অক্টোবর)অর্ধশতাধিক শিশুকে পূজার উপহার এবং রেস্টুরেন্টে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে তরুণ এই গ্রুপ সদস্যরা।উপহার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন,বরিশালের পূজো’গ্রুপের সদস্য ডা.দুর্জ খান প্রান্ত,ডা.অনিন্দ্য অধিকারী,অন্তরা দেবনাথ মুমু, সুপ্রীয় ঘোষ নীল, অঙ্গন ভদ্র অন্তু, জয়ন্ত কুমার শীল ও মৌটুসী বিশ্বাস।

Top