মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় মনির গাজী নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমের আদালত এ রায় দেন।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, সাজাপ্রাপ্ত মনির বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে,২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরের একতলা লঞ্চঘাট এলাকা থেকে একটি সিলভারের পাত্র (পাতিল)সহ মনিরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক মনিরসহ পালিয়ে যাওয়া তার সহযোগী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল। এক মাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এসআই শাহ মো. ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ আটজনের সাক্ষ্য দিতে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও দোষ প্রমাণিত না হওয়ায় মিজানকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় মনিরের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Top