বরিশালের ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সোমবার (১৯ অক্টোবর) বিকেলে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,গত ১১ অক্টোবর দিনগত রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ওই তরুণীকে বরিশালের হিজলা থানাধীন বাউশিয়া এলাকার মো. হাচেন আলীর ছেলে রাজিব ফকির মোবাইলে ফোন কল করে বাড়ির বাহিরে আসতে বলেন। ভিকটিম বাড়ির বাহিরে এলে তাকে বাড়ির পাশে একটি খড়ের স্তূপ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই নম্বর আসামি রাজিব। পরে মামলার ছায়া তদন্তে নামে র‌্যাব সদস্যরা। এর ধারাবাহিকতায় বরিশাল সিপিএসসির একটি দল সোমবার(১৯ অক্টোবর) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top