শারদীয় দুর্গোৎসব উদযাপনে বেতাগীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
এইচ এম. সজল মাহমুদ:বেতাগী বরগুনা :বরগুনা বেতাগীতে সারাদেশের প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গোৎসব‘২০২০ যথাযথ ভাবে উদযাপনের লক্ষে গতকাল রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীনের সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসব এর আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা আনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারীকমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার ডা: তেন মং, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, খলিলুর রহমান, আব্দুর রব শুক্কুর, পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সুমন গুহ ও সঞ্জয় হালদার, পুলিশ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের সদস্যরা।