বিট পুলিশিং কার্যক্রম, মামলার ক্রাইমসিন ব্যবস্থাপনা ও তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমের উপর ১দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বিট পুলিশিং কার্যক্রম, মামলার ক্রাইমসিন ব্যবস্থাপনা ও তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমের উপর ১দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত


আলোকিত বার্তা:আজ ১৮-০১০-২০২০ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অতিরিক্ত/ সহকারি পুলিশ সুপারদের নিয়ে বিট পুলিশিং কার্যক্রম, মামলার ক্রাইমসিন ব্যবস্থাপনা ও তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ডিআইজি মহোদয় পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করতে বিট পুলিশং এর প্রয়োজনীয়তা সম্পের্ক আলোচনা করেন।

এসময় তিনি SOP অনুসরনে বিট পুলিশিং কার্যক্রম, মামলার ক্রাইমসিন ব্যবস্থাপনা এবং তদন্ত বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য উৎসাহ এবং তদন্তের প্রতিটি ধাপে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমান সহ মামলা তদন্তের উপর গুরুত্বারোপ করেন।উক্ত কর্মশালায় বরিশাল রেঞ্জ অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Top