বরিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা।রোববার (১৮ অক্টোবর) বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, গত ৪ অক্টোবর বরিশাল জেলার গৌরনদী থানাধীন একটি গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে প্রতিবেশী মো. সিরাজ বেপারী ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও অভিযুক্ত সিরাজ বেপারী পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরে র‌্যাব-৮-এর সদস্যরা তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ধর্ষক সিরাজ বেপারীকে গ্রেফতার করে।গ্রেফতারের পর সিরাজ বেপারী প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন বলেও র‌্যাব জানায়। তিনি মৃত আরজ আলী বেপারীর ছেলে।

অপরদিকে গত ১২ অক্টোবর বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন একটি গ্রামে ৩০ বছর বয়স্ক এক নারীকে তার বাড়ির রান্নাঘরের ভেতর প্রতিবেশী সবুজ কান্তি ধর্ষণ করেন। ওই যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও অভিযুক্ত সবুজ কান্তি পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে।এ বিষয়টিও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরে র‌্যাব-৮-এর সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে রোববার (১৮ অক্টোবর) সকালে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি দল পিরোজপুর জেলার কাউখালী থানাধীন হরিণদারা এলাকা থেকে সবুজ কান্তিকে গ্রেফতার করে।গ্রেফতারের পর সবুজ কান্তি প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন বলেও র‌্যাব জানায়। তিনি বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইসাকাঠি এলাকার মৃত মৃণাল কান্তি আইচের ছেলে।

Top