বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি-২) এ. এইচ. এম. সফিকুজ্জামান।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। একটি মহল গুজব ছড়ানোর মাধ্যমে দেশের বাজার অস্থিতিশীল করতে কাজ করছে। আমরা গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনি। ব্যবসায়ীদের প্রতি আহ্বান রইলো, আপনারা কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। এমনকি অধিক দামে পণ্য বিক্রি করবেন না, সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করুন, না হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।এসময় তিনি বর্তমান আলু এবং পেঁয়াজের মূল্য বাড়া নিয়েও কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, বরিশাল ক্যাবের প্রতিনিধি রনজিৎ দত্ত, বরিশাল মহানগরীর বিভিন্ন বাজার কমিটির সভা, আড়তদার ব্যবসায়ী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ অন্যরা।

Top