বরিশালে ৪৫ জেলের জেল-জরিমানা, পৌনে ৪ লাখ মিটার জাল ধ্বংস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ৪৫ জেলের জেল-জরিমানা, পৌনে ৪ লাখ মিটার জাল ধ্বংস


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরিশালে ৩৮ জনকে কারাদণ্ড ও ৭ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।মিডিয়া সেল সূত্রে জানা যায়, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ইলিশ মাছ আহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২১ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ আহরণের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৮০ হাজার মিটার জাল জব্দ পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ৩০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

অপরদিকে, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮ জেলেকে আটক করা হয়।পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ আহরণের দায়ে ৬ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং ২ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ৯৪ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।এছাড়া হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জেলেকে আটক করে তাদের একমাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা ৩৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে দুই জেলেকে একমাস করে এবং এক জেলেকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বাকি ২ জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা ১ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে তিন জেলেকে এক বছর করে এবং দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দ করা দুই হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।

Top