বরিশালে ২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৮ লাখ মিটার অবৈধ জাল এবং ২৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে নৌ বাহিনী।নৌ বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল কাইয়ুম রবিনের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট শামস সাদেকীন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের সব নদ-নদীতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।

তাই বরিশালের মেঘনা, সিপলী, ধলাহার, তেতুলিয়া, কালাবদর ও কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়।সন্ধ্যায় জব্দকৃত জাল বরিশাল নগর সংলগ্ন কীর্তণখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ ১৯টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

Top