বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবিতে মানববন্ধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে অতি দ্রুত মাঠে প্রথম, দ্বিতীয় বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় নগরের আগরপুর রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বরিশাল জেলার সর্বস্তরের সকল ক্রিকেটাররা।মাঠে ক্রিকেট ফিরান,ক্রিকেটারদের বাঁচান’এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরেন ক্রিকেটাররা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত আট বছর ধরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে কোনো প্রকার লিগ অনুষ্ঠিত হচ্ছে না। ২য় বিভাগের ক্রিকেট টুনামেন্ট বন্ধ দীর্ঘ দুই বছর যাবত। এই বিভাগে প্রায় সাড়ে ৬শ ক্রিকেটার রয়েছে। প্রথম বিভাগ ক্রিকেট টুনামেন্ট বন্ধ প্রায় তিন বছর ধরে। বরিশাল স্টেডিয়ামে এক হাজার পাঁচশ’র বেশি ক্রিকেটার রয়েছে। এরা সকলেই খেলা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। খেলা না হওয়ার কারণে বরিশাল থেকে কোনো খেলোয়াড় বের হচ্ছে না। অথচ আমাদের পাশের জেলাগুলোতে নিয়মিত খেলা হচ্ছে। এতে করে ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলছে। সবশেষ ২০১৭ সালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই মাঝে তিন বছরে কোনো খেলা হয়নি। দু একটি লিগ যাও হয়েছে তা লোক দেখানো মাত্র। তাই নিয়মিত খেলা চালু করার দাবিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এসময় তারা তাদের ১২ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ২য় বিভাগ, ১ম বিভাগ ও প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগ , মাদকমুক্ত ক্রিকেট মাঠ, দুর্নীতিমুক্ত ক্রিকেট মাঠ, অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধা, প্রতিবছর অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কমিশনার কাপ টি-টোয়েন্টি’র আয়োজনের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রিকেট প্রশিক্ষক এজাজ আহম্মেদ সুজন,প্রথম বিভাগের ক্রিকেটার সচি চৌধুরী সহ বরিশাল জেলার বিভিন্ন ক্লাবের কয়েকশত ক্রিকেটাররা।

Top