বরগুনার তালতলীতে কৃষি ব্যাংকের অনলাইন কার্যক্রম উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরগুনার তালতলীতে কৃষি ব্যাংকের অনলাইন কার্যক্রম উদ্বোধন


মোঃ রফিকুল ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে বাংলাদেশ কৃষি ব্যাংক তালতলী শাখার অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার এ অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরগুনার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী। তালতলী কৃষি ব্যাংকের অনলাইন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ম্যানেজার মো. মিজানুর রহমান।

এ সময় বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. কামরুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুহা. তৌফিকউজ্জামান তনু, উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী হাওলাদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক হাওলাদার, তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, সাবেক সভাপতি মো. আ. মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

Top