ধর্ষণ প্রতিরোধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ধর্ষণ প্রতিরোধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে


কুবি প্রতিনিধি:মৃত্যুদণ্ড ধর্ষণ কমানোর একমাত্র সমাধান নয়। ধর্ষণ কমাতে হলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, জেন্ডার-ইকুয়ালিটি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’ ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি ও ধর্ষণ থামাতে এর ভূমিকা নিয়ে এক ওয়েবিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাইদা তালুকদার রাহি। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ইনজিনিয়াস প্লাটফর্ম আয়োজিত ‘ইনজিনিয়াস টক’ শীর্ষক ওয়েবিনারটি শনিবার(১৭অক্টোবর)রাত ৯টায় অনুষ্ঠিত হয়।সাফায়িত সিফাতের সঞ্চালনায় ইনজিনিয়াস

টকে আলোচক সাইদা তালুকদার রাহি ভিক্টিমকে প্রভাবশালী মহল দ্বারা হয়রানি বন্ধের প্রতি জোর প্রদান করে বলেন, অপরাধীকে যেন রাজনৈতিক সমর্থন দেয়া না হয়, ভিক্টিমের সুরক্ষা দেয়া হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র, সমাজ ও পরিবারকে এর জন্য ভূমিকা রাখতে হবে।প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে আইন বিষয়ক দক্ষতা অর্জন, বিশ্লেষণ, বিতর্ক, মুটিং, পাবলিক স্পিকিংসহ নানা ধরণের কর্মকান্ড করে আসছে ইনজিনিয়াস প্লাটফর্ম।

Top