টিটিসি হোস্টেল সুপার হেলাল উদ্দিন আকনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

টিটিসি হোস্টেল সুপার হেলাল উদ্দিন আকনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:অবৈধভাবে ২০ রাউন্ড কার্তুজ গুলি রাখার অপরাধে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি)হোস্টেল সুপার হেলাল উদ্দিন আকনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার(১৮ অক্টোবর) বরিশালের বরিশালের জেলা জজ কে এম শহীদ আহম্মেদের বিচারাধীন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।মামলা সূত্র জানায়,সাজাপ্রাপ্ত হেলাল আকন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়াল কাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে। তিনি বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির হোস্টেল সুপার।

তাকে ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে নগরের হাতেম আলী কলেজের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। সঙ্গে থাকা ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ২০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়।এ সময় তিনি উদ্ধার করা গুলির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।এ ঘটনায় ওইদিনই ডিবির উপপরিদর্শক(এসআই)আহসান কবির কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।তদন্তে সত্যতা পেয়ে ডিবির এসআই কামাল হোসেন ওই বছরের ২৯ মে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।রাষ্ট্রপক্ষ ১৫ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া সক্ষম হয়।সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ওই সাজা দেন।রায় শেষে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Top