বরিশালের হিজলায় নৌ পুলিশের উপর জেলেদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের হিজলায় নৌ পুলিশের উপর জেলেদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের হিজলায় নৌ পুলিশের উপর জেলেদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।এতে দুই পুলিশ সদস্য আহত হয়ে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে হিজলার মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।এতে আহত দুই নৌ পুলিশ সদস্য হচ্ছেন- মনিরুল ইসলাম ও আবু জাফর। মনিরুলকে গুরুতর অবস্থায় শুক্রবার রাতেই হিজলা হাসপাতালে ভর্তি করা হয়।আহত মনিরুল জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের একটি জেলে দলকে ইলিশ শিকারের সময় নৌকাসহ আটক করার চেষ্টা করে ২ জনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। এরপরেই জেলেদের অপর আর একটি গ্রুপ তাদের উপর হামলা চালায় এবং আটক জেলেদের ছিনিয়ে নেয়।

হিজলা নৌ থানার ওসি বেল্লাল হোসাইন জানান,রাত ১০টার দিকে মেঘনা নদীতে নৌ পুলিশের এএসআই পারভেজ, এএসআই নজরুল সহ সঙ্গীয় ফোর্স একটি নৌকাকে চ্যালেঞ্জ করে ২ জনকে আটক করে। সঙ্গে সঙ্গে জেলেদের বিশাল গ্রুপ এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। নৌ পুলিশের সদস্য মনিরুল ইসলাম এবং আবু জাফরকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাতেই মনিরুলকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এই ঘটনায় হিজলা থানায় একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশের এই কর্মকর্তা।

Top