বেতাগীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন খেলা অনুষ্ঠিত
এইচ এম.সজল মাহমুদ,বেতাগী (বরগুনা):বরগুনা বেতাগীতে মুজিব বর্ষ উপলক্ষে হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বেতাগী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা ১৫ অক্টোবর ২০২০ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০মিনিটের সময় বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুভ উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
উপস্থিত ছিলেন বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক গোলাম কবির, বেতাগী পৌরসভার ৫ নং ওয়াডের কাউন্সিলার মোঃ মাসুদ খান ও পৌরসভার ৮ নং ওয়াডের কাউন্সিলার আব্দুল রহিম সিকদার সহ বেতাগী উপজেলা ছাএলীগ, যুবলীগের সকল নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।