২০২০ মাসের অপরাধ পর্যালোচনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
আলোকিত বার্তা:বরিশাল রেঞ্জাধীন ০৬টি জেলার পুলিশ সুপারদের সাথে আজ ১৪-১০- ২০২০ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় রেঞ্জ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, মহোদয় সভাপতিত্ব করেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অতিরিক্ত/সহকারি পুলিশ সুপার(সার্কেল) ও সকল থানার অফিসার ইনচার্জগন যুক্ত ছিলেন।ডিআইজি মহোদয় উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইনশৃঙ্খালা রক্ষায় পুলিশের ভূমিকা,তদন্তের মান উন্নয়ন,থানার সেবার মান বৃদ্ধি সহ পুলিশের বিভিন্ন কার্যক্রমকে তরানিত্ব করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি মা ইলিশ সংরক্ষনে বরিশাল রেঞ্জাধীন সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। ডিআইজি মহোদয় বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, বিভাগীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন পুলিশ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।