বরিশালে বিসিএস কর্মকার্তাদের মাঝে সনদ প্রদান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে বিসিএস কর্মকার্তাদের মাঝে সনদ প্রদান


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে বিসিএস কর্মকর্তাগণের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় বিপিএটিসি সাভার ঢাকা এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হয়ে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয় সম্মেলন কক্ষ বিসিএস কর্মকর্তাগণের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বরিশালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার,বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)পিপিএম,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, পরিচালক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা,ও বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশাল উপ-পরিচালক ডাঃ কানাইলাল স্বর্নকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম সহ ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থী বিসিএস কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে সাভার ঢাকায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণার্থী বিসিএস কর্মকর্তা বৃন্দের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।এদিকে বরিশালের বিভাগে ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করা বিভিন্ন ক্যাডারে কর্মরত ৪২ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ পত্র বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার।পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Top