ত্রিশাল পৌর মেয়রকে, দূরন্ত পথিক কিশোর সংঘের শুভেচ্ছা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ত্রিশাল পৌর মেয়রকে, দূরন্ত পথিক কিশোর সংঘের শুভেচ্ছা


এনামুল হক:ময়মনসিংহের শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হওয়ায় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ-কে দূরন্ত পথিক কিশোর সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ত্রিশাল পৌর সভায় দূরন্ত পথিক কিশোর সংঘের সভাপতি -আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জোবাইদ হোসেন কাউসারের নেতৃত্বে সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে ত্রিশাল পৌর মেয়রেকে শুভেচ্ছা জানানো হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি জুয়েল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন।সম্প্রতি ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ মেয়র পুরস্কারে ভূষিত হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সুযোগ্য মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।

ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম গুলো সফল ভাবে বাস্তবায়ন করায় জেলায় শ্রেষ্ঠত্বের পুরুস্কারে ভূষিত হয়েছেন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। ৮ সেপ্টেম্বর ২০২০ ইং সকাল দশটায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুস্কার তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

Top