এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ


রফিকুল ইসলাম:বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজলক্ষ্মী রায়ের (৫০) মরদেহ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, পারিবারিক কলহের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষ্মী ঘরে বিষপান করেন।মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজলক্ষ্মী রায়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এদিকে একইদিন সকালে আগৈলঝাড়ার রামানন্দেরআঁক গ্রামে পানিতে ডুবে বুদ্ধিমন্ত হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গুরুদাস হালদারের পুত্র। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে বিষয়টি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

অপর আরেক ঘটনায় ওইদিন দুপুরে মারিয়া নামের সাত বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। মারিয়ার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার কন্যা।

Top