বরিশালে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা


আবুবকর সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের নগরে অভিযান চালিয়ে সাত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো.শাহ্ শোয়াইবের নেতৃত্বে বৃহস্পতিবার(১৫ অক্টোবর)সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানে ওসমানের ফলের দোকানের প্রোপাইটর মো.সুমন আলী,সেলিম খানের দোকানের প্রোপাইটর সেলিম খান,লিটন স্টোরের

প্রোপাইটর লিটন দাস,সবুজ স্টোরের প্রোপাইটর সবুজ খান,জাহিদ স্টোরের প্রোপাইটর মো.জাহিদ,আফিম জেনালের স্টোরের প্রোপাইটর মো.এলামুল হক ও জাকির স্টোরের প্রোপাইটর জাকির হোসেনকে মূল্যের তালিকা না দেখানোয় এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Top