ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা চেয়ারম্যান মতিন সরকারের শারীরিক খোঁজ নিলেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা চেয়ারম্যান মতিন সরকারের শারীরিক খোঁজ নিলেন


এনামুল হক:ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার অসুস্থ্য থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।বুধবার ১৪ অক্টোবর দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার শারীরিক ভাবে অসুস্থ্যতার জন্য বাসায় অবস্থান করায় তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিতে বাসায় যান ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক বৃন্দ।

একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বড় ছেলে ত্রিশাল উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সাথেও কুশলাদি বিনিময় করেন।এসময় ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামূল হক,সাধারণ সম্পাদক
এস.এম জামাল উদ্দিন শামীম,সাংবাদিক আশরাফ সিদ্দিকী পলাশ,রবিউল ইসলাম হৃদয়,শরীফুল ইসলাম শরীফ,এম এ সামাদ রতন,মোঃমনির হুসেন,শরীফ আহমেদ,শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

Top