বরিশালে মা ইলিশ রক্ষা অভিযান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযান


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:ইলিশের প্রজনন বাড়াতে মা ইলিশ রক্ষায় বুধবার(১৪ অক্টোবর)থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার প্রতিরোধে যৌথভাবে মহড়া দেয় জেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর,নৌবাহিনী ও নৌপুলিশ।বুধবার থেকে ২২ দিন শুধু ইলিশ আহরণই নয়,বেচা-কেনা,মজুদ ও সরবরাহও বন্ধ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান,গত বছর বরিশালে ৫২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে।

এবছর সঠিকভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা গেলে ৬০ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে।জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন,মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।জেলেদের বাইরে অতিউৎসাহী কেউ ইলিশ শিকারে নাদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তাছাড়া দুয়েক দিনের মধ্যেই সরকারি সহায়তা কার্ডধারী জেলেদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Top