নিষেধাজ্ঞা: রাতেও মোকামে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

নিষেধাজ্ঞা: রাতেও মোকামে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:ডিম ছাড়ার প্রধান মৌসুমের কারণে বুধবার(১৪ অক্টোবর)থেকে টানা ২২দিন ইলিশ মাছ আহরণ বন্ধ থাকছে।সরকারি এ নির্দেশনা অনুযায়ী ওই ২২ দিন ইলিশ মাছ আহরণ,পরিবহন, মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকছে।মঙ্গলবার(১৩ অক্টোবর)দিন ও রাতে বরিশালের সর্ববৃহৎ পোর্ট রোড ইলিশ মোকাম ঘুরে দেখা গেছে একদিকে প্রচুর ইলিশ অন্যদিকে অসংখ্য ক্রেতার সমাগম। নগরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও ইলিশ কিনতে এ মোকামে ভীড় করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে বাজারে ইলিশের আমদানির সাথে সাথে ক্রেতাদেরও ভিড় ছিলো। আর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক ইলিশ বোঝাই ট্রলার ভিড়তে শুরু করে পোর্ট রোডের বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রের মোকামে। এতে করে প্রতিদিনের চেয়ে কিছুটা কম দামে বিক্রি হয়েছে ইলিশ।মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় হাজার মণ ইলিশ পোর্ট রোডের পাইকারি মোকামে এসেছে বলে জানিয়েছেন মৎস্য আড়তদার এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ইয়ার উদ্দিন।বাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার এলসি থেকে শুরু করে ১৩০০ গ্রাম ওজন পর্যন্ত ইলিশ মণপ্রতি আকার ভেদে ২৪ থেকে ৩৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।এদিকে ক্রেতারা জানান, প্রতি বছর নিষেধাজ্ঞা শুরুর আগমুহুর্তে ইলিশের দাম কমে যায়।তাই তারা ইলিশ কিনতে বাজারে এসেছেন। তবে গত বারের মতো এবারে অতোটা ইলিশের দাম কমেনি। ইলিশ বিক্রেতারা জানান সংরক্ষণের ঝামেলা ছাড়াই ভালো দামে মোকাম থেকে ইলিশ বিক্রি করতে পেরে তারা লাভবান।মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, প্রজনন বৃদ্ধিতে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও মজুদের ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মঙ্গলবার মধ্যরাত থেকে। এ জন্য ইতোমধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

Top