নারী এবং শিশুর প্রতি উৎপীড়ন নিপীড়নে কোনো ছাড় নয় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

নারী এবং শিশুর প্রতি উৎপীড়ন নিপীড়নে কোনো ছাড় নয়


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) বলেছেন,নারী এবং শিশুর প্রতি উৎপীড়ন নিপীড়নে কোনো ছাড় নয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) কোতোয়ালি মডেল থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় পুলিশ কমিশনার বলেন, কিছু ভুক্তভোগীর কাছে বার্তা রয়েছে প্রতি মাসে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বিএমপি’র শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে সরাসরি যে-কোন অভিযোগ উপস্থাপন করা যায় এবং জবাব দিহিতা নিশ্চত করে সাধ্যমত সেবা পৌঁছে দেওয়া হয়। এখনও যাঁরা জানেন না তাদের অবগত করতে হবে। সেবা না পেলেই অভিযোগসহ যে-কোনো সময় সরাসরি ফোন দিতে অনুরোধ রইলো। আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি।

আগামী শনিবার সারাদেশে একযোগে প্রতিটি বিট এলাকায় নারী সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার সচেতন নাগরিকদের নিমন্ত্রণ জানিয়ে বিএমপি কমিশনার বলেন, পুলিশ জনতা এক হয়ে একটি সম্মিলিত উদ্যোগে নারী এবং শিশুর প্রতি উৎপীড়ন নিপীড়ন, সহিংসতা প্রতিরোধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো.নুরুল ইসলাম পিপিএম এর সঞ্চালনা ও সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, অতিরক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মো. রবিউল ইসলাম শামীম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ ও সুশীল সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ।

Top