বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে লাপাত্তা যুবক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে লাপাত্তা যুবক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুর পৌর এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে(১৮)ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ফলে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়েছেন যুবক স্বপন হাওলাদার(২০)।স্বপন হাওলাদার উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদার্শী গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।ভুক্তভোগী তরুণীর বাড়ি একই এলাকায়।ওই তরুণী স্থানীয় কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, সনাতন ধর্মাবলম্বী ওই তরুণীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন স্বপন হাওলাদার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়েন। পরে ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন স্বপন। বিয়ের কথা বলে ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ছাত্রী।শারীরিক পরিবর্তন দেখে তরুণীর পরিবারের সন্দেহ হয়। পরে পরিবারকে বিষয়টি খুলে বলেন। তরুণীর পরিবারের সদস্যরা ঘটনা জানাতে ৯ অক্টোবর স্বপন হাওলাদারের বাড়ি যান। বাড়িতে তরুণীর উপস্থিতি টের পেয়ে স্বপন হাওলাদার পালিয়ে যান।এরপর থেকে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছেন স্বপন হাওলাদারের স্বজনরা।এ ঘটনায় তরুণীর বাবা মামলা করার উদ্যোগ নিলে তাকে হুমকি দিচ্ছেন স্বপন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার।স্বপন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার বলেন,আমার ছেলে কয়েকদিন আগে বেড়াতে গেছে।ছেলে ফিরে এলে তার কাছে সঠিক ঘটনা জানা যাবে। অভিযোগ সত্য হলে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে সমস্যা সমাধান করব।উজিরপুর মডেল থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন,এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Top