বরিশালে নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদ,দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদ,দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:দেশব্যপি নারী ও শিশুর প্রতি সহিংসতা ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখা।আজ মঙ্গলবার (১৩ই) অক্টোবর সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা শাখা মহিলা পরিষদ সভাপতি ও বরিশাল অঞ্চল আঞ্চলিক কমিশনার গালর্স গাইড রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা নারী ঐক্য সভাপতি বেগম ফয়জুন নাহার শেলী, নারী ঐক্য পরিষদের সদস্য দিনারা, গালর্স গাইড আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক জেসমিন নাহার প্রমুখ।এসময় গালর্স গাইডের সদস্যরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি দ্রুত বিচারের মাধ্যমে সম্পূর্ণ করার পাশাপাশি বাস্তবায়নের দাবী করেন তারা।

Top