উজিরপুরে অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

উজিরপুরে অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ এবং উজিরপুরে অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এ ঘটনায় বাকেরগঞ্জ ও উজিরপুর থানায় পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের হয়েছে।সোমবার র‌্যাবের পৃথক পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বাকেরগঞ্জের দক্ষিন দুধল মৌ গ্রামে অভিযান চালিয়ে ৮৬পিস ইয়াবা সহ মো. সাখাওয়াত হোসেন সেতুকে (২৭) আটক করে। আটক সেতু ওই এলাকার মো. শামসের হোসেনের ছেলে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে সেতুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।অপরদিকে র‌্যাবের আরেকটি দল রবিবার রাতে উজিরপুরের সাকরাল গ্রামে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবা সহ মো. রোমান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে। সে ওই গ্রামের মো. শামসুল হক হাওলাদারের ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Top