হাইকোর্টে হাজির করতে ঢাকায় নেওয়া হলো বাকেরগঞ্জের সেই ৪ শিশুকে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

হাইকোর্টে হাজির করতে ঢাকায় নেওয়া হলো বাকেরগঞ্জের সেই ৪ শিশুকে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:হাইকোর্টে হাজির করতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বরিশালের বাকেরগঞ্জের চার শিশুকে ঢাকায় নিয়ে গেছে পুলিশ।রোববার (১০ অক্টোবর) ওই চার শিশুকে তাদের অভিভাবকসহ হাইকোর্টে হাজির করার জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তাদের ঢাকায় নিয়ে যান।বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাটা-২ লঞ্চের দু’টি ভিইপি কেবিন এবং চারটি ডবল কেবিনে তারা ঢাকা যান।এ চার শিশুর মধ্যে একজনের অভিভাবক এ তথ্য জানালেও বাকেরগঞ্জ থানা পুলিশ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি।বৃহস্পতিবার রাতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি চার শিশুকে ওই রাতের মধ্যে আইনি প্রক্রিয়ায় মুক্তি দিয়ে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে বরিশাল শিশু আদালতকে নির্দেশ দেন।ওইদিন রাত সাড়ে ১০টার দিকে শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ এক আদেশে ওই চার শিশুকে জামিন দেন এবং রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

ওইদিন রাত ২টায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে চার শিশুকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হয়।পরদিন শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়ের উপস্থিতিতে শিশু সাইদুল বয়াতী,তামিম হোসেন সুলায়মান, হাফিজুল ইসলাম লাবিব এবং শাওন হাওলাদারকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়।এর আগে গত রোববার বাকেরগঞ্জের রূসনী গ্রামে ছয় বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওইদিনই পুলিশ চার শিশুকে গ্রেফতার করে এবং পরদিন বুধবার তাদের আদালতে সোপর্দ করে।এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.এনায়েতউল্লাহ ওই চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

Top