বরিশালে যুবকের সাথে যৌন সম্পর্ক, আইনজীবী গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে যুবকের সাথে যৌন সম্পর্ক, আইনজীবী গ্রেপ্তার


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে যুবকের সাথে যৌন সম্পর্কের অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে।অভিযোগের প্রেক্ষিতে ওই আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।তবে যুবকের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগ অস্বীকার করেন পুলিশের হেফাজতে থাকা আইনজীবী শামসুল হক।ওই আইনজীবীর অপরাধ প্রমাণিত হলে তার দায় সমিতি নেবে না বলে জানিয়েছে জেলা আইনজীবী সমিতির নেতারা।অভিযুক্ত শামসুল হক নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, অভিযোগকারী যুবক রাজিব রায় নগরীর কাউনিয়া প্রথম লেনের বাসিন্দা বিভুতি রায়ের ছেলে। তৃতীয় লিঙ্গের কথা বলা হলেও তিনি তৃতীয় লিঙ্গের নন এমনটি দাবি করেন। তবে তৃতীয় লিঙ্গের মানুষর সাথে চলাফেরা করেন বলে স্বীকার করেছেন।ওসি জানান,শনিবার রাতে রাজিব রায় (২৪) কোতয়ালি মডেল থানায় আইনজীবী শামসুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেন,গত ৮ মাস ধরে শামসুল হক তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে আসছে। যৌন সম্পর্কের ভিডিও ক্লিপ পুলিশকে দেন তিনি।এ ঘটনায় মামলা রুজুর পর ওই রাতেই আইনজীবী শামসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রোববার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

বিকেল ৩টায় আদালতের সংশ্লিষ্ট আদালতের বিচারক মারুফ আহমেদ আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই তথ্য ওই আদালতের স্টেনোগ্রাফার মো. সোহান নিশ্চিত করেন।মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই ফজলুল হক জানান, অভিযোগকারী যুবককে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়।ভিকটিমের শারীরিক এবং ডায়াগনোসিস পরীক্ষার রিপোর্ট আদালতে পাঠানোর কথা বলেন শের-ই বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. রেফায়েতুল হায়দার।পুলিশের তদন্তে ওই আইনজীবীর অপরাধ প্রমাণিত হলে বিষয়টি নিন্দনীয় হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।এমন জঘন্য অপরাধ প্রমাণিত হলে এর দায় ব্যক্তির ওপর বর্তায় মন্তব্য করে তিনি বলেন- আইনজীবী সমিতি কোনো ভাবেই এর দায় নেবে না।

Top