বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


রফিকুল ইসলাম:সব বকেয়া পাওনা পরিশোধ করে অবিলম্বে সোনারগাঁ টেক্সটাইল চালু করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শ্রমিকরা।রোববার (১১ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তারা অবস্থান করেন।

পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণ মিল বন্ধ করার পর সাত মাস পেরিয়েছে। এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন দিচ্ছে না মালিক পক্ষ। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালু করার দাবি জানাই। তা না হলে তাদের সব দেনা মিটিয়ে কারখানা বন্ধ ঘোষণা করুক। এতে করে শ্রমিকরা অন্যত্র কাজের সুযোগ পাবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সমিতির সভাপতি বেল্লাল হোসেন ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ।

Top