বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত,আহবায়ক কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত,আহবায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১০ অক্টোবর) বিকেলে আহুত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।সাবেক সংস্থাপন সচিব মোঃ রাশিদুল আলম কে আহবায়ক, সুবীর কুশারীকে কমিটির সদস্য সচিব ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এ সময় বক্তারা সবাই দক্ষ গতিশীল ও কার্যকর কমিটি গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন।

এবং বিগত কমিটির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুবীর কুশারীর ভূয়সী প্রশংসা করেন।সভায় উপস্থিত ছিলেন, ভারতীয় দূতাবাসের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ কর্মকর্তা দীপ্তি, ড. এ কে আজাদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল হারুন উর রশিদ, সৈয়দ শাহেদ রেজা, শোয়েব চৌধুরী, আবুল কালাম আজাদ, সেলিম ওমরাও খান, তাহমিনা জাকিয়া, শাহীন সুলতানা, সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল হক পিন্টু প্রমুখ।

Top