শারদীয় দুর্গাপূজা উদযাপনেশান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপগুলোতে শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে বরিশালে মতবিনিময় সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

শারদীয় দুর্গাপূজা উদযাপনেশান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপগুলোতে শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে বরিশালে মতবিনিময় সভা


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উদযাপনেশান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপগুলোতে শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করার জন্য সব ধরনের আতশবাজি মাইকিং এবং ঢোল-তবলা সব বন্ধ রাখতে হবে। কোনো ধরনের অপরাধ হলে পুলিশ তা বরদাস্ত করবে না। করোনা প্রকটের কারণে সব পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনেই ও শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং স্যানিটাইজার ব্যবহার করে দর্শনার্থীদের আসতে হবে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকাদের বিষয়টি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট এসএম ইকবাল,বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের নেতারা।

Top