গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাশুর আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাশুর আটক


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাশুরের বিরুদ্ধে।এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত ভাশুরকে আটক করেছে থানা পুলিশ।আটক মঙ্গল খাঁ হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকার হাশেম খানের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই গৃহবধূ তার স্বামীকে নিয়ে মুলাদী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমানের কাছে অভিযোগ করেন।অভিযোগ শুনে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি)এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেন সহকারী পুলিশ সুপার। ভিকটিম শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত মামলা করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মঙ্গল খাঁকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্বামীর সাথে ঢাকার মিরপুরের একটি বস্তিতে থাকেন। কিছুদিন আগে ভিকটিম একা গ্রামের বাড়িতে আসেন। দুই সপ্তাহ আগে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ভাশুর মঙ্গল খাঁ ভিকটিমের কক্ষে প্রবেশ করেন এবং তার মুখের ভেতর ওড়না ঢুকিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের গলা চেপে ধরে ধর্ষণের কথা কাউকে জানালে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেন।ঘটনাটি গৃহবধূ তার শাশুড়িসহ বেশ কয়েকজনকে জানান। পরে তার স্বামীর সৎ বোন গৃহবধূকে ঢাকায় পৌঁছে দেন। ঢাকা থেকে স্বামীকে নিয়ে ওই গৃহবধূ পুনরায় হিজলায় গিয়ে লুকিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গৃহবধূর দায়ের করা মামলায় ভাশুর মঙ্গল খাঁকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Top