বরিশালের বাটাজোর-সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের বাটাজোর-সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাটাজোর-সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ভুক্তভোগী পূর্বাঞ্চলের জনগণের ব্যানারে আগরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল, আব্দুল হক, মো. ফরিদ উদ্দিন, পলাশ সরদার, মাসুম সরদার।এসময় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছে এলাকার জনগণ কিন্তু সংস্কার হয়নি! বরিশাল থেকে সরিকল ভায়া শিলন্দীয়া রাস্তার মাথায় সড়ক অনুপযুক্ত হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি, মিশুক, অটো রিকশা, মোটরসাইকেল, ভ্যান চালানো দায় হয়ে পড়েছে।

বক্তারা বলেন, গৌরনদী উপজেলার বাটাজোর, বাবুগঞ্জের আগরপুর ও সরিকলের প্রায় দুই লাখ মানুষ এই সড়ক ব্যবহার করে এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও তার নামে পাঠাগারে চলাচলের সড়কও এটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এর প্রভাব এ অঞ্চলের মানুষ এবং তাদের জীবন-জীবিকা ও ব্যবসা ওপর প্রভাব পড়েছে। তাই এ অঞ্চলের ভুক্তভোগী জনগণ দ্রুত সময়ে রাস্তা মেরামত এবং সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে দাবি জানান। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে জনগণের পক্ষে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

Top