নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদ।শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন।

বক্তব্য রাখেন সনাক বিরশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শ্রী জীবন কৃষ্ণ দে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুভঙ্কর চক্রবতী,সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি কাজী এনায়েত হোসেন শিবলু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সিচব ড. মনিষা চক্রবর্তী প্রমুখ।এর আগে উদীচী জেলা সংসদের শিল্পিদের পরিবেশনায় প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Top