দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় যুব সংহতি বরিশাল জেলা ও মহানগর কমিটি।যুবসংহতি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনায়েত সরদার মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফা, যুবসংহতি বরিশাল মহানগরের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. মনির মিরা, মহানগর শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মহানগর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজল সিকদার, ছাত্রসমাজ মহানগরের সভাপতি আশিকুর রহমান, ছাত্রসমাজ মহানগরের সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ জাহিদ।

এসময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন কার্যকরের দাবি জানান।এছাড়া, একই স্থানে বেলায় ১১টায় নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল জেলা ও মহানগর কমিটি।

Top