জনগণের দোরগোড়ায় নির্ভেজাল ও আস্থার সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

জনগণের দোরগোড়ায় নির্ভেজাল ও আস্থার সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, বেশি বেশি তথ্য দিন,বিএমপি জনগণের দোরগোড়ায় নির্ভেজাল ও আস্থার সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
শনিবার (১০ অক্টোবর) নগরের এয়ারপোর্ট থানা আয়োজিত ওপেন হাউস ডে-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, যারা আইনের পক্ষের মানুষ, সমাজের সচেতন মানুষ, তাদের নিয়ে কমিউনিটি পুলিশিং-বিট পুলিশিং। যা আরও শক্তিশালী করে সমাজ থেকে অপরাধ দানা বাধার আগেই দমন করতে হবে। সবাই সবার অবস্থান থেকে সম্মিলিত উদ্যোগে আন্তরিক অংশগ্রহণে সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি নারী বান্ধব, শিশু বান্ধব, মাদকমুক্ত নিরাপদ নগরী উপহার দেওয়া সম্ভব।তিনি বলেন, জনগণের ন্যায়-অন্যায় সরাসরি শুনে, লিপিবদ্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করে নির্ভেজাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এ ‘ওপেন হাউস ডে’। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং একই সূত্রে গাঁথা। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কীভাবে অপরাধ দমন করা যায় সবাই সে বিষয়ে সাহায্য করবেন।

করোনা প্রতিরোধে তিনি সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, আমরা যদি সুস্থ থাকি অর্থনীতির চাকা সচল থাকবে, দেশ সমুন্নত থাকবে। সুতরাং দেশকে বাঁচাতে নিজেদের আরও দায়িত্বশীল হয়ে এগিয়ে আসতে হবে।সভায় বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে সর্বোচ্চসেবা দানের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। আমরা যেকোনো তথ্য আন্তরিক হয়ে জেনে সে অনুযায়ী সাধ্যমত ব্যবস্থা গ্রহণ করতে চাই, নির্ভেজালসেবা নিশ্চিত করতে চাই। আপনাদের আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ নগরী উপহার দিতে চাই। আপনারা কোনো তথ্য গোপন রাখবেন না।তিনি বলেন, আমাদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য যে কোনো অভিযোগ জানাতে, সোশ্যাল মিডিয়া (অফিসিয়াল পেজ, নিরাপদ বরিশাল গ্রুপ) অভিযোগ বক্স, ৯৯৯ সহ বিভিন্ন পদ্ধতি রয়েছে। সমাজকে যদি ভালো করতে চান, আমাদের গোপনে বা প্রকাশ্যে তথ্য দিয়ে সহায়তা করুন।সভায় আরও উপস্থিত ছিলেন বিএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুল করিম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাসরিন জাহান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রকৌশলী শাহেদ চৌধুরী প্রমুখ।

Top