সারা দেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সারা দেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:সারা দেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।মোমবাতি প্রজ্জ্বলনের সময় সংক্ষিপ্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহবাজ মিঞা শোভন, হৃদয় বিশ্বাস, রাজু গাজী, আক্তারুজ্জামান সিয়াম প্রমুখ। মানববন্ধন শেষে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,সারা দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সবাইকে শঙ্কিত করেছে। এ ঘটনার সমাপ্তি টানার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই। আর এ শাস্তির সংস্কৃতি যতদিন প্রতিষ্ঠা না হবে, ততদিন আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর বুধবার মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।

Top