ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন


কুবি প্রতিনিধি:সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের পাদদেশে সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জ্বলন করে তারা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর সঞ্চালনায় সংগঠনটির নেতাকর্মীবৃন্দ ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে বক্তব্য রাখেন।এসময় শাখা ছাত্রলীগের সহ সভাপতি হাসান বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম গল্প, সাংগঠনিক সম্পাদক আবু সাদ্দাত মোঃ সায়েম ও এম এম হাসান, কাজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবসহ অনেকেই বক্তব্য রাখেন।বক্তারা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে দ্রুততার সাথে ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানান। তারা বলেন, নারীকে মানুষের চোখে দেখতে হবে, নারীর প্রতি সহিংস মনোভাব দূর করতে হবে।

উদ্বেগজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার ঘটনাকে দেশের সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় উল্লেখ করে বক্তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।তারা বলেন ধর্ষককে দল,ধর্ম দিয়ে বিবেচনা করা এবং স্থানীয় সালিশের মাধ্যমে আপস না করে বরং আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Top