বরিশাল নগরের বাজাররোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল নগরের বাজাররোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরের বাজাররোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ৪৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১ টায় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে এ অভিযানে ৪৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এছাড়াও অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের অপরাধে বাজাররোড এলাকার আয়শা স্টোরের প্রোপাইটর মোঃ জাকির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং সন্তোষ স্টোরের প্রোপাইটর সন্তোষ সাহাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে একই এলাকার মির স্টোরের মালিক কাঞ্চন মিরকে পাওয়া না যাওয়ায় দোকানটি সিলগালা করে দেয়া হয়।

Top