বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।আজ বুধবার (০৭ অক্টোবর) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘিতে ডিসি মঞ্চ, পিকনিক স্পট, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও চারটি নৌকা উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে।দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ নতুন একটি পিকনিক স্পট ডিসি মঞ্চ এর উদ্বোধন করা হয়। পরে ৫ শতাধিক কবুতরের ঘর কবুতর ছেড়ে উদ্বোধন করেন। দুর্গাসাগর দীঘির জলে শতকেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে দীঘিতে আগত দর্শনার্থীদের সুরক্ষায় হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করেন। সর্বশেষ ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন তিনটি নৌকা দূর্গাসাগর দিঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

Top