নিখোঁজ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নিখোঁজ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার


বরিশাল প্রতিনিধি:বরিশালের কীর্তনখোলা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে নগরের রুপাতলীর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।ফয়েজ ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাট থেকে জহির মাঝির ইঞ্জিনচালিত ট্রলারে করে ফয়েজ কীর্তনখোলা নদী পার হচ্ছিলেন। এ সময় ফয়েজ কীর্তনখোলা নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রলারে থাকা ফয়েজের ব্যাগ তল্লাশি করে তার পরিচয় পাওয়া যায়। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এবং মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ নদীতে উদ্ধার অভিযানে শুরু করে। কয়েক ঘণ্টা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজের কোনো সন্ধান না পাওয়া অভিযান বন্ধ করা হয়।এ ঘটনার চার দিন পর সকালে ফয়েজের মরদেহ নগরের রুপাতলীর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।এদিকে ফয়েজের স্বজনরা জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ফয়েজ বরিশালে চিকিৎসকের সাক্ষাৎ শেষে গ্রামের বাড়ি চরফ্যাশনের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন।

Top