চোরাই ট্রলি গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

চোরাই ট্রলি গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোরাই ট্রলি গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।আটক রবি হাওলাদার(২১)ঝালকাঠী জেলার কিফাইতনগর এলাকার মৃত ওবায়দুল হাওলাদারের ছেলে।বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান হয়। এ সময় ঝালকাঠীর দিক থেকে বরিশালের দিকে একটি ট্রলি গাড়ি যেতে চাইলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। প্রথমে চালক গাড়িটি নিজের দাবি করেন। পরে এসআই রাজীব চন্দ্র দে ও তার সঙ্গীয় ফোর্স তাকে থানায় নিয়ে গেলে গাড়িটি চুরি করার কথা স্বীকার করেন চালক।আটক যুবক ও চোরাই ট্রলি গাড়িটি ঝালকাঠী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top