১০ হাজার টাকার ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন বরিশালের জেলা প্রশাসক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

১০ হাজার টাকার ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন বরিশালের জেলা প্রশাসক


এবি সিদ্দীক ভুইয়া:বানারীপাড়ার হতদরিদ্র দিনমজুর খলিল খার শিশু সন্তান মো.আব্দুল্লাহকে চিকিৎসার জন্য সামাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।বুধবার(৫ আগস্ট)বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সহযোগিতায় শিশুটির জন্য ১০ হাজার টাকার প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়।জানা গেছে,আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়াসহ লিভার ও কিডনি সমস্যায় ভুগছে।বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হতে বসেছিল। আব্দুল্লাহর বাবা আব্দুল খলিল খা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানান।

তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সহযোগিতা চেয়ে একটি স্ট্যাটাস দেয়। সহযোগিতা চেয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমানের নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ওষুধ প্রদান করেন।এ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতর থেকে জটিল রোগের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। এসময় তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Top