বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানির প্রবল স্রোত থাকায় ভাঙনের শঙ্কা বেড়েছে নদী তীরবর্তী মানুষের মাঝে।যদিও এরইমধ্যে বরিশাল সদর উপজেলার লামচরি, বাবুগঞ্জের রহমতপুর, মেহেন্দিগঞ্জের শ্রীপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় নদী ভাঙনে ফসলি জমি, রাস্তাঘাট বিলীন হয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল বিভাগ বলছে, দক্ষিণাঞ্চলে যেমন নদ-নদীর সংখ্যা বেশি, তেমনি ভাঙনের হারটাও একটু বেশি থাকে বর্ষার এ সময়টাতে। তবে এ মুহূর্তে বরিশাল জেলায় যেমন কোন ঝুঁকিপূর্ণ বাধ নেই, তেমনি কোন এলাকায় প্রবল ভাঙনও দেখা দেয়নি।পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সবশেষ হিসাব অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, বাকেরগঞ্জের বুড়িশ্বর নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, আবুপুরের নয়াভাঙ্গুনি নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমা ১১৪ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার, মির্জাগঞ্জের বুড়িশ্বর বা পায়রা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার, আমতলীর বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার, বামনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার, উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরোজপুরের বলেশ্বর নদের পানি বিপৎসীমা ধরে অতিবাহিত হচ্ছে।নদী-নদীর পানি বাড়ায় বরিশালে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেপানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম বলেন, পূর্ণিমা ও উজানের পানির চাপের কারণে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। আর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সরাসরি মেঘনার সাথে সম্পৃক্ত নদীগুলোর পানি বেশি বেড়েছে, সেই হিসেবে বরিশালে গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া উপজেলার দিক থেকে বয়ে যাওয়া নদীর পানি বৃদ্ধি পায়নি। আবার এদিকটাতে বরগুনা কিংবা পিরোজপুরের নদীগুলোর পানি তেমনভাবে বাড়েনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া-উজিরপুরের সন্ধ্যা, মেহেন্দিগঞ্জের কালাবদর ও তেঁতুলিয়া এবং ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী তীরবর্তী এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে।মেহেন্দিগঞ্জের বাসিন্দা মো. কালাম জানান, স্বাভাবিকের থেকে বর্তমানে মেহেন্দিগঞ্জের আশপাশের নদীতে পানি অনেক বেশি। বিশেষত নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে। মানুষজনের ঘরে পানি ঢুকে গেছে।অপরদিকে বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। অতিমাত্রার বৃষ্টিতে বরিশাল নগরের নিম্নাঞ্চল ও বেশকিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদীর পানি কানায় কানায় পূর্ণ থাকায় শহরের ভেতর দিয়ে বয়ে চলা খালগুলোও পানিতে পরিপূর্ণ। খালতীরবর্তী অনেক নিম্নাঞ্চলও সেই পানিতে প্লাবিত হয়েছে।

Top