বরিশালে ট্রলার থেকে নদীতে পড়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ট্রলার থেকে নদীতে পড়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


বরিশাল প্রতিনিধি:বরিশালের হিজলা মুলাদী উপজেলার মধ্যবর্তী নয়াভাঙ্গলী নদীতে শামীম(৩৪)নামের এক পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ হয়।স্থানীয়রা ও পুলিশ দিনব্যাপি তল্লাশী চালিয়ে ব্যার্থ হয়।পরবর্তীতে ৯ ঘণ্টা পর লঞ্চ যাত্রীরা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় অবহিত করে।পরে পুলিশ রাত্র পোনে ৮ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে ঝালকাঠীর স্বরূপকাঠি থেকে পেয়ারা নিয়ে এসে মুলাদী হয়ে হিজলার হরিনাথপুর ইউনিয়নের দিকে নৌকায় করে পেয়ারা নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছিল।এসময় লিটন মল্লিক, খালেক মল্লিক, সুজন মল্লিক ও শামীম পেয়ারার নৌকায় ছিল এদের মধ্যে একমাত্র শামীম বাদে তিনজনই নৌকার ভিতরে থাকার কারনে অক্ষত ও সুস্থ আছেন।সকাল ৯টারদিকে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোসেরচর সুইজগেট নামকস্থানে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রাঘাতে শামীম নৌকা থেকে নয়াভাঙ্গনী নদীতে পড়ে নিখোঁজ হয়।মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মৃধা জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি লাশ নদীতে ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করি।

Top